ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

নারী টি-২০ বিশ্বকাপ: আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  11:43 AM

news image

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। আগামী ১০ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্টটের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে অংশগ্রহণকারী দলগুলো। নিজেদের প্রথম ম্যাচে আজ (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। কেপটাউনে সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে আগামী ৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ-পাকিস্তানের মেয়েরা ছাড়াও আজ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) ১০ দলের অধিনায়করা টুর্নামেন্টের অফিশিয়াল ফটোশ্যুট করেন।

সেখানেই নিজেদের দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সবাই। বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা চান টানা হারের বৃত্তটা ভাঙতে। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ ৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ সালের আসরগুলোয় কোনো ম্যাচই জিততে পারেনি। নিগার বলেন, বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা অনেকে বহুদিন ধরেই খেলছি, তবে এটা আমাদের কেবল পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালের পর এই বিশ্বকাপে আমরা জিততে পারিনি। এবার তাই নিজেদের সেরাটা দিয়ে খেলব। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশে নারীদের ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে। কদিন আগে নিউজিল্যান্ড সফরে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আমরা। বাংলাদেশের গ্রুপে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। 

বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঋতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোশতারি। 

স্টান্ডবাই : রাবেয়া, সানজিদা আক্তার, ফারজানা হক, শারমিন আক্তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম