ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় সংরক্ষিত নারী আসন : বরগুনায় আলোচনার শীর্ষে রাজপথের সাহসী নেত্রী আইনজীবী মারজিয়া হীরা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

#

স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০২২,  12:25 PM

news image

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১০ ফেব্রুয়ারি। কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ ২৬ ফেব্রুয়ারি। আর ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড বাছাইপর্ব খেলে মূল পর্বে জায়গা করে নেয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ১-এ রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। গ্রুপ ২-এ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। প্রতিটি দল তাদের গ্রুপের একে-অন্যের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল ও ফাইনাল কেপটাউনে অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা গ্রুপ পর্বের খেলায় প্রতিটি দল তাদের গ্রুপের অন্য চারটি দলের সঙ্গে একবার মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি :

১০ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, কেপটাউন

১১ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, পার্ল

১১ ফেব্রুয়ারি :  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, পার্ল

১২ ফেব্রুয়ারি : ভারত ও পাকিস্তান, কেপটাউন

১২ ফেব্রুয়ারি : বাংলাদেশ ও শ্রীলঙ্কা, কেপটাউন

১৩ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড ও ইংল্যান্ড, পার্ল

১৩ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, পার্ল

১৪ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া ও বাংলাদেশ, জিকেবেরহা

১৫ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ ও ভারত,  কেপটাউন

১৫ ফেব্রুয়ারি : পাকিস্তান ও আয়ারল্যান্ড, কেপটাউন

১৬ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া,  জিকেবেরহা

১৭ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড ও বাংলাদেশ, কেপটাউন

১৭ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড, কেপটাউন

১৮ ফেব্রুয়ারি : ইংল্যান্ড ও ভারত, জিকেবেরহা

১৮ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া, গকেবেরহা

১৯ ফেব্রুয়ারি : পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, পার্ল

১৯ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, পার্ল

২০ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড ও ভারত, জিকেবেরহা

২১ ফেব্রুয়ারি : ইংল্যান্ড ও পাকিস্তান, কেপটাউন

২১ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ, কেপটাউন

২৩ ফেব্রুয়ারি : সেমিফাইনাল ১, কেপটাউন

২৪ ফেব্রুয়ারি : সেমিফাইনাল ২. কেপটাউন

২৬ ফেব্রুয়ারি :  ফাইনাল, কেপটাউন

২৭ ফেব্রুয়ারি : রিজার্ভ ডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম