ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

নারী এশিয়া কাপ: জয় দিয়ে পাকিস্তানের শুরু

#

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  7:10 PM

news image

বড় জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। রোববার (২ অক্টোবর) সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা। টসে জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাক মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া। ব্যাটসম্যানদের মধ্যে কেবল এলসা হান্টার ৫১ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

এ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান তুবা হাসান। মালয়েশিয়ার দেওয়ার ৫৭ রানের জাবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাক মেয়েরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সিদ্রা আমিন। ম্যাচসেরা হয়েছেন তুবা হাসা। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। সোমবার (৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের টাইগ্রেসরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম