ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  2:14 PM

news image

নারায়ণগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। দেওভোগ আখড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন মনি রানী ঘোষ, বাসন্তি রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা নাজমুল হোসেন। মৃত বিমলা রানীর ভাগনি শিল্পী রানী বলেন, ‘বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেট দিয়ে টানা ছিল।

কোনো কারণে ওই তার থেকে গেট বিদ্যুতায়িত হয়। বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কারের সময় গেটটি ধরে ফেলেন আমার মামি বিমলা রানী। এতে তিনি প্রথমে বিদ্যুস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা।’ ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম