ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ২৪

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:05 AM

news image

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে আলম চাঁন ও তার সহযোগীরা ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে তার বাড়ি তল্লাশি করে দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি টেটা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় আগে থেকেই মাদকের ১০টি মামলা রয়েছে। তিনি জানান, নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নারী পুলিশের সহায়তায় দুই নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তার (৩৫) ও আফরিনা ওরফে হাসি (৫০)-কে গ্রেপ্তার করা হয়। পারভীনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা এবং আফরিনার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধেও মামলা হবে। অভিযানে আটক আরও পাঁচজন হলেন- মো. ফয়সাল (২১), রিফাত (২০), জুবায়ের ভূঁইয়া রানা (৩৬), মো. মোস্তফা হোসেন (২৬) ও অভিনন্দীকে (৩০) ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির সাজা দেন। বাকি আটককৃতদের থানায় পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম