ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

নামাজরত অবস্থায় ইটচাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৪,  2:50 PM

news image

নরসিংদী জেলার সদর উপজেলার চরাঞ্চলে নামাজরত অবস্থায় ঘরের পাশে স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)। মৃত কালু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া জানান, ভোরে নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ঘরের পাশে ব্যবসায়ী আব্বাস ফকিরের বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। এসময় টিনের বেড়া ও চালা ভেঙে তাদের ওপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রতিবেশী ও নিহতের ছেলেরা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম