ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ইরানের নৌ-বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, হামলার সক্ষমতা কমছে : ট্রাম্প মালদ্বীপে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ইরানে অভিযানের শেষপর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা সাতক্ষীরায় সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা পরীবাগে "বাৎসরিক ওরস মাহফিল" বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট

নাটোর জেলার সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করল বিএনপি

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  11:19 AM

news image

নাটোর জেলার অধীন সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এড. সৈয়দ শাহীন শওকত ও সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। সঞ্চালনা করেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।  সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ৯ ফ্রেব্রুয়ারি থেকে নাটোর জেলাধীন সকল উপজেলা/পৌর, ইউনিয়ন/ওয়ার্ড ইউনিট বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অচিরেই সকল ইউনিট বিএনপির নতুন কমিটি ঘোষণানা করা হবে। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম