ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নাটোরে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৫,  4:50 PM

news image

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় অটোচার্জার ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার সময় সদর উপজেলার বারোঘাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটির চালক-হেলপার পালিয়ে গেছে। নিহত মোজাম্মেল হক (৪৬) জেলার সিংড়া উপজেলার বড়বারইহাটি গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে ও আকতার হোসেন (৪৮) একই গ্রামের তাছের উদ্দিনের ছেলে। এদের মধ্যে মোজাম্মেল হক ভ্যান চালক ও আকতার হোসেন ওই ভ্যানের যাত্রী ছিলেন। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপ্ক্টের (পরিদর্শক) মো. মাহবুর রহমান জানান, রাতে ভ্যানচালক মোজাম্মেল হক তার অটোচার্জার ভ্যানে আকতার হোসেন নামে একজন যাত্রী নিয়ে নাটোর থেকে বাড়ি উদ্দেশে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার বারোঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মোজাম্মেল হক মারা যান এবং আহত হন আকতার হোসেন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যান এবং আহত আকতার হোসেনকে চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ধাওয়া করে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের সহায়তায় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। তবে চালক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম