ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮

নাটোরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৪,  5:07 PM

news image

নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহি বাস ও মাছবাহী পিকআপের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছন একজন। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগ রাত পৌনে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময়ে নাটোর থেকে একটি মাছ বোঝাই পিক আপ ঢাকার দিকে যাচ্ছিল। রাত পৌনে ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় পৌঁছালে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় একজন সামান্য আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ যাত্রীবাহী বাস এবং পিকআপ জব্দ করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়। তবে দুটি যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম