ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

নাটোরে বাস চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২৪,  12:35 PM

news image

নাটোরে বড়াইগ্রামে বাসের চাপায় মো. সামাদ আলী (৪৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ভ্যানের আরেক যাত্রী। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম বনপাড়ার কৃষি ও কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক, মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সামাদ আলী বনপাড়া পৌর এলাকার হোসেন ফকিরের ছেলে। ‌আহত পরিচয় দ্রুত জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের বরাতে ইসমাইল হোসেন বলেন, আহমেদপুরের খেজুরতলা থেকে একজন যাত্রী নিয়ে বনপাড়া যাওয়ার পথে নাটোরগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস সামাদ আলীর অটোভ্যানে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা আরেক যাত্রী হালকা আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উনার মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, স্বজনদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম