ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

নাটোরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৪,  1:07 PM

news image

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন: হোসনে আরা (৪৫), ইমরান (২২), রাব্বী (১৮)। তাদের মধ্যে ইমরান ও রাব্বী দুই ভাই। নিহতরা পন কুড়াইল গ্রামের বাসিন্দা। সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের সচিব পরিতোষ কুমার বর্মণ বলেন, ‘সোমবার বেলা সাড়ে ১১টার পর তিনজন দিনমজুর অটোভ্যানে সিংড়ার শেরকোলে যাচ্ছিলেন। পথে জামতলি রাণীহাট আঞ্চলিক সড়কের দূর্গাপুর বাজারে জামতলিগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম