ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৪,  12:43 PM

news image

নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় ট্রাক। এতে ট্রাক ও অটোরিকশার চালকরা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কদম চিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক আলফু এবং বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা ট্রাক চালক মোস্তাকিম। জানা যায়, মঙ্গলবার সকালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক কদম চিলান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয় এবং পরে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলফু নিহত হন। আহত অবস্থায় ফায়ার সার্ভিস ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে বড়াইগ্রামের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ট্রাক চালক মোস্তাকিম মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম