ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

#

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল, ২০২৬,  11:18 AM

news image

দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য এক জয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল ইন্টার মিলান। সেমিফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগে জয়ই ছিল ফাইনালের একমাত্র পথ। সেই লক্ষ্য নিয়েই কোমোর বিপক্ষে ঘরের মাঠে নামে নেরাজ্জুরিরা। তবে শুরুটা ছিল হতাশার। ম্যাচের ৩২ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বিরতির পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কোমো। দুই গোলে পিছিয়ে পড়ে তখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে ইন্টার।কিন্তু সেখান থেকেই শুরু নাটকীয়তা। ৬৯ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইন্টার। এরপর ৮৬ মিনিটে হাকান চালহানোয়লুর জোড়া গোলে মুহূর্তেই সমতায় ফিরে আসে দলটি। সমতা ফিরিয়ে ম্যাচটিকে নতুন করে শুরু করলেও নাটক তখনও বাকি। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে পিটার সুচিচ গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ইন্টারকে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে দর্শকরা। অবিশ্বাস্য এই  জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার মিলান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম