ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

নাগেশ্বরীতে সাংবাদিক ইউনিয়নের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

#

১৮ নভেম্বর, ২০২৫,  11:16 AM

news image

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শাহনুর জামান-এর সঙ্গে সাংবাদিক ইউনিয়ন নাগেশ্বরী (এনইউজে)’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-পরিকল্পনা নিয়ে মত তুলে ধরেন। উপস্থিত ছিলেন এনইউজে সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি বাবুল জামান, সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, (সহ-সভাপতি) ও নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি আব্দুল হাই,(সহ-সভাপতি)ও জনকণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান,(সাংগঠনিক সম্পাদক) ও মুক্ত খবরের প্রতিনিধি আব্দুল হাকিম, (সহ-সাধারন সম্পাদক) ও উত্তর কোণ পত্রিকার প্রতিনিধি রিমন রেজা,(কোষাধ্যক্ষ) ও জনবানী পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান শেখ সাদী,(অর্থ সম্পাদক) ও আমার বার্তা’র রবিউল ইসলাম, দেশের পত্র’র আব্দুর রউফ এবং আনন্দ বাজারের আজিজুর রহমান সরকার। মতবিনিময়ে নবাগত ইউএনও শাহনুর জামান উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, গণমাধ্যমই উন্নয়ন ও প্রশাসনের আন্তঃসংযোগ রচনা করে। এনইউজে সভাপতি বাবুল জামান বলেন, মঙ্গাপীড়িত অঞ্চল হয়েও নাগেশ্বরীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তবে প্রতিটি দুর্গম এলাকার উন্নয়নে প্রশাসনের আরও নজর বাড়াতে হবে। সাধারণ সম্পাদক মিন্টু বলেন, উপজেলার সব ধরনের উন্নয়নমূলক কাজে আমরা সার্বিক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম