ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া

নাগেশ্বরীতে ব্রহ্মপুত্রে নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

#

১২ সেপ্টেম্বর, ২০২৪,  9:08 PM

news image

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী নারায়ণপুর ইউনিয়নে সিমান্ত ঘেষা ব্রম্মপুত্র নদীতে গোসল করতে নেমে  ৪ শিশু নিখোজ হওয়ার ২৪ ঘন্টা পর স্থানীয়রা  যাত্রাপুর ও  চিলমারীর ঘাট এলাকায় লাশ ভেসে ওঠার সংবাদ পেয়ে স্বজনেরা উদ্ধার করে। উল্লেখ্য গতকাল দুপুরে বাড়ির পাশে ব্রম্মপুত্র নদীর  হাজার চল্লিশ পিলারের পাশে   নদীতে  গোসল করতে গিয়ে নিখোঁজ  হয়েছে। বুধবার  (১১ সেপ্টেম্বর)  উপজেলার নারায়ণ পুর  ইউনিয়ন বাঘমারা গ্রামের  এ ঘটনা ঘটে। স্থানীয় এক শিক্ষক ও ইউপি মেম্বার ফললুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ হওয়া  শিশু চারজনই চাচাতো ভাই-বোন। মোঃ আহাদ আলীর মেয়ে  মোছাঃ আখি ১০ ছেলে মোঃ আতিক ৭,মোঃ নজরুল ইসলামের পুত্র মোঃ নাজমুল ৮, মোঃ আলম মিয়ার ছেলে মোঃ জুয়েল ৭, সবাই একই এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায় গেছে, বুধবার  সকাল ৭টায় দিকে শিশু আখি,আতিক, নাজমুল ও জুয়েল   একসঙ্গে খেলা করছিলো। তারা খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের ব্রম্মপুত্র নদীতে গোসল করতে   যায়। পরিবারের লোকজন শিশু ৪ জন কে  অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে নদীর  পানিতে জাল টেনে  খোঁজাখুঁজি করার পরেও উদ্ধার করতে পারেনি এলাকায়  চার শিশুর নিখোঁজে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম