ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

#

স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল, ২০২৫,  11:26 AM

news image

নিশ্চিতভাবেই ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের নাম জেমস অ্যান্ডারসন। মাঠের পারফরম্যান্সে ঝুলিতে তুলেছেন অসংখ্য পুরস্কার। তবে এবার মাঠের বাইরের এক অসাধারণ স্বীকৃতি পাচ্ছেন তিনি— ‘নাইটহুড’। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ইংল্যান্ডের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য এই সম্মানে ভূষিত হতে যাচ্ছেন অ্যান্ডারসন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সুপারিশে এই তালিকায় জায়গা পেয়েছেন ইংলিশ পেসার। ‘স্যার’ উপাধি যুক্ত হচ্ছে তার নামের আগে, যা কেবল ব্রিটেনের সর্বোচ্চ সম্মানপ্রাপ্তদের দেওয়া হয়। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে বিদায় জানান টেস্ট ক্রিকেট থেকে। ৪২ বছর বয়সে অবসরের সময় তিনি ছিলেন দীর্ঘ সংস্করণে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি—৭০৪টি। ২০০২ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা অ্যান্ডারসন খেলেছেন ১৮৮টি টেস্ট, যা শচীন টেন্ডুলকারের পরে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি, যেখানে ওয়ানডেতে নিয়েছেন ২৬৯ ও টি-টোয়েন্টিতে ১৮ উইকেট। এর আগেও ২০১৬ সালে প্রিন্স অব ওয়েলসের হাত থেকে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (OBE) খেতাব পেয়েছিলেন তিনি। এবার তার পাশে যুক্ত হচ্ছেন স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউসের মতো কিংবদন্তিদের কাতারে। ক্রিকেট মাঠে দক্ষতা ও ধারাবাহিকতার প্রতীক হিসেবে অ্যান্ডারসনের ‘নাইটহুড’ পাওয়া নিঃসন্দেহে ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম