ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডব, নিহত ৮১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  4:53 PM

news image

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় একটি গ্রামে দলবেঁধে হামলা চালায় উগ্রপন্থি সশস্ত্র সংগঠনটি। এসময় বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেক গ্রামবাসী এখনও নিখোঁজ রয়েছেন। গত রবিবার বিকেলে নাইজেরিয়ার ইয়োবি রাজ্যে এই হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (০৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। ইয়োবে পুলিশের মুখপাত্র ডুঙ্গাস আব্দুল কারিম বার্তা সংস্থা এএফপিকে জানান, ইয়োবের মাফা গ্রামে হামলাটি ছিল স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সন্দেহভাজন দুই বোকো হারাম যোদ্ধা হত্যার প্রতিশোধ। আব্দুল করিম আরও বলেন, বাজারে গুলি করা ও স্থানীয় ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়ার পর জঙ্গিরা অন্যান্য বাসিন্দাদের ধাওয়া করে ঝোপের মধ্যে ফেলে দেয় এবং সেখানে তাদের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। পুলিশের এই মুখপাত্র বলেন, সন্ত্রাসীরা অনেককে হত্যা করেছে, তবে আমরা এখনো হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারিনি। স্থানীয় বাসিন্দা মোদু মোহাম্মাদ জানান, এখনো বেশ কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা ১০০ এরও বেশি বলে অনুমান করা হচ্ছে৷ তিনি বলেন, কিছু মরদেহ এখনো ঝোপের মধ্যে রয়েছে৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম