ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৭৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৫,  5:26 PM

news image

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৭ জনের মৃত্যু এবং ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় শনিবার জ্বালানিবাহী এই ট্যাংকারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে হতাহতের ঘটনা। নাইজারের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে জানান, বিস্ফোরণ উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক ছিল। নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে। নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত দেড় বছরে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণেই অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন। উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম