ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১ খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

নলছিটির সুবিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

০৯ নভেম্বর, ২০২৪,  4:09 PM

news image

নলছিটি প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এসময় নলছিটি উপজেলার সর্ববৃহৎ বাজার তালতলা বাজার বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। র‍্যালি শেষে বাজার ব্রীজ এলাকায় শুরু হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা।  এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ কাদের খান,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর সরদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সরদার সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক তরিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান সরদার হিরু,  এসময় বক্তারা ঐতিহ্যবাহী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লবের মাধ্যমে এদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান। আগামীতে তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে এদেশে আবার গনতন্ত্র পূর্ন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।  এসময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ কুদ্দুস, সহ-সভাপতি জাহাঙ্গীর সরদার, প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, সেলিম হাওলাদার, কাদের হাওলাদার, শ্রমিকদলের সভাপতি আঃ আজিজ খান,স্বেচ্ছাসেবক দল নেতা মুজাম্মেল আরিন্দা,সামীম হাওলাদার, যবদল নেতা নুরুল হক,মিলন জোমাদ্দার,সোহেল, সুজন,জালাল,ছাত্রদল নেতা শাহীন,টিটু সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ এমদাদুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম