ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:46 AM

news image

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সাথে আলোকবালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সাথে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এক বছর পর আজ বৃহস্পতিবার ভোর রাতে আওয়ামী লীগের লোকজন পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। ওই সময় বিএনপির লোকজন বাধা দিতে গেলে তাদের সাথে সংঘর্ষ বেধে যায়। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা কর্মীদের উপর গুলি বর্ষণ শুরু করে। এতে ইদন মিয়া নামে একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। নরসিংদী মডেল থানার এস আই নাসিম মিয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম