ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

নরসিংদীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  11:20 AM

news image

নরসিংদীর হাজীপুরে বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। হত্যার পর বাড়িতে লাশ ফেলে পালিয়ে যায় স্বামী রৌশন মিয়া। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত রুনা বেগম (৪৫) শহরের বেপারীপাড়া এলাকার করিম মিয়ার মেয়ে ছিল। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় নিহত রুনার সাবেক স্বামী রৌশন মিয়া রুনাকে হাজিপুর চকপাড়া এলাকার তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারাল অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে ও পরে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় ঘরের মধ্যে বাক্বিতন্ড ও চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে রৌশন মিয়া সবার সামনে দিয়েই পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রুনাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝে থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা শাহারা বেগম বলেন, ভ্যানচালক রৌশন মিয়া একজন মাদকাসক্ত। টাকার জন্য প্রায় সময় রৌশন মিয়া রুনাকে মারধর করত। পারিবারিক অশান্তির কারণে রুনা  গত দুই বছর আগে রৌশনকে ডিভোর্স  দেয়। এরপরও রুনাকে ফিরিয়ে নেওয়ার জন্য নানা রকম চেষ্টা চালায় রৌশন। কিন্তু রুনা এতে রাজি হয়নি। রুনা তার সন্তানদের নিয়ে বেপারীপাড়া এলাকায় বসবাস করত। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, হাসপাতালে আনার পর  রুনা বেগমকে মৃত অবস্থায় পাই। তার গলার পেছন দিকে কাটা ছিল। এ ছাড়াও পেছনের দিকে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, পারবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি  ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত স্বামী রৌশনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম