ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  12:46 PM

news image

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে ফের সংঘর্ষের ঘটনায় গুলিতে সাদেক মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এতে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পুনরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরও বেশ কয়েকজন আহত হয়। বিমানবন্দর থেকে আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুইজন নিহত হয়। এই ঘটনায় এই নিয়ে তিনজন নিহত হবার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম