ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২৪,  11:22 AM

news image

নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান। নিহতরা হলেন, সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফ এর ছেলে নুরুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন (৪৫)। স্থানীয়রা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর আরেকটি ট্রাকের মুখোমুখি হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম