ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুলাই, ২০২৫,  10:55 AM

news image

নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম