ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুলাই, ২০২৪,  11:12 AM

news image

নরসিংদীর রায়পুরার ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। তবে নিহতরা পথচারী বা ট্রেনের যাত্রী তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার মেতিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো একটি ট্রেন। এ সময় হঠাৎই ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন। কিন্তু তারা কিভাবে কাটা পড়েছেন তার সুনির্দিষ্ট তথ্য এখনও মেলেনি। নরসিংদী স্টেশন মাষ্টার এটি এম মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। তবে তারা কিভাবে কাটা পড়েছেন তা বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম