ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২৪,  11:09 AM

news image

নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এ সময় শাহ আলম ও টিটু নামে দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম