ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২৫,  11:17 AM

news image

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে পূর্বঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামে দুপক্ষ। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হয়। তিনি আরও বলেন, দুপক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে। সূত্র : কালবেলা 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম