ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

নবীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

#

১৭ এপ্রিল, ২০২৪,  3:24 PM

news image

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ এর সঞ্চালনায় ও সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মোছা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম শাহান প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মতিয়ার রহমান ও অন‍্যান‍্য সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব‍্যক্তিবর্গ। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ বলেন, ১৭৫৭ সালে পলাশির আম্রকাননে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছিল। ২১৪ পর একাত্তরের ১৭ এপ্রিল পলাশি থেকে ৭০ কি. মি. দূরে বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে বাংলার সূর্য উদিত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম