ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৫,  10:59 AM

news image

রাজবাড়ীর কালুখালী উপজেলার চন্দনা নদী থেকে মো. আসলাম প্রমানিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের চন্দনা ব্রিজের নিচ থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। আসলাম শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের পিয়ার আলী প্রমাণিকের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন আসলাম। এর আর রাতে বাড়িতে ফেরেনি। আজ সকালে স্থানীয়রা কালুখালী উপজেলার চন্দনা নদীতে একটি মরদেহ দেখতে পান। এ সময় তারা ইজিবাইক চালক আসলামের মরদেহ শনাক্ত করেন। এরপর ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ।  রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, আমরা প্রথমে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। ইজিবাইক ছিনতাই করতে তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম