ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

নতুন গাড়ি বিক্রিতে জাপানকেও ছাড়িয়ে গেল ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  4:22 PM

news image

নতুন গাড়ি বিক্রিতে জাপানকেও ছাড়িয়ে গেল ভারত। গত মার্চে শেষ হওয়া ২০২২ অর্থবছরে ভারতে নতুন গাড়ি বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার ইউনিট, যা গত অর্থবছরের তুলনায় ২৮ দশমিক ২ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি বিক্রেতার স্থান দখল ভারত। গত অর্থবছরে জাপানে গাড়ি বিক্রি হয়েছে ৪৩ লাখ ৯০ হাজার ইউনিট। নতুন গাড়ি বিক্রিতে বিশ্বের শীর্ষ দেশ চীন। আর দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২২ অর্থবছরে বিক্রি হওয়া ৪৮ লাখ ৫০ হাজার ইউনিটের মধ্যে যাত্রীবাহী গাড়ি ছিল ৩৮ লাখ ৯০ হাজার। আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৭ শতাংশ বেশি। বাণিজ্যিক বাহন বিক্রি হয়েছে ৯ লাখ ৬২ হাজার ৪৬৮ ইউনিট, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে।  যাত্রীবাহী গাড়ি বিক্রিতে শীর্ষে ছিল মারুতি সুজুকি ইন্ডিয়া। গত বছর ১৬ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে জাপানি গাড়িনির্মাতা সুজুকি মোটরের এ সাবসিডিয়ারি, যা ভারতে মোট যাত্রীবাহী গাড়ির ৪০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক হুন্দাই মোটর যাদের গাড়ি বিক্রি হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫৪৬ ইউনিট। তৃতীয় স্থানে থাকা ভারতীয় কোম্পানি টাটা মোটরসের গাড়ি বিক্রি হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৩৯১। সূত্র: কিয়োদো নিউজ, জাপান টুডে, নিপ্পন, মাইনিচি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম