ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০১ জুন, ২০২৪,  12:01 PM

news image

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রধান কোচ হিসেবে নাভিদ নেওয়াজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যুবাদের পাশাপাশি বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন শিরোপাজয়ী এই কোচ। ২০০৫ সালে অবসরের পর কোচিংয়ে মনোযোগ দেন নেওয়াজ। শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাবের পাশাপাশি লঙ্কানদের অনূর্ধ্ব-১৯ দল, নারীদের জাতীয় দলে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার। এরপর ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে ২০১৯ যুব এশিয়া কাপে রানার্স-আপ হয় লাল-সবুজেরা। এরপর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে যুবারা। শিরোপা উল্লাসের পর তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিল বিসিবি। ২০২২ যুব বিশ্বকাপেও তার অধীনে খেলেছিল বাংলাদেশ। তবে ভালো করতে পারেননি টাইগার যুবারা। এরপর বিসিবিও চুক্তি নবায়ন করেননি। ওই বছরের এপ্রিলেই লঙ্কানদের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নাওয়াজ। এতদিন সেখানেই ছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম