ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নতুন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতসহ ৮ দল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৫,  11:39 AM

news image

দেশের বিভিন্ন ইস্যুতে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত দাবির ভিত্তিতে চলমান আন্দোলন বিষয়ে সোমবার যুগপৎ আন্দোলনের শরীক সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। হাসান জুনাইদ বলেন, বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। এর আগেও, পাঁচ দফা দাবিতে সমমনা আটটি দল অভিন্ন ও যুগপৎ নানা কর্মসূচি পালন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম