ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

নজিরবিহীন মূল্যস্ফীতির কবলে ইউরোপীয় ইউনিয়ন

#

১০ এপ্রিল, ২০২৩,  4:36 PM

news image

নজিরবিহীন মূল্যস্ফীতির কবলে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শীতের আগমন প্রভাব ফেলেছে দ্রব্যমূল্যের ওপর। প্রকট হয়ে উঠেছে খাদ্যের অনিরাপত্তা। বেলজিয়াম, জাপান, জার্মানি ও ফ্রান্সের সুপারমার্কেটগুলোয় দৃশ্যমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এই তথ্য উঠে এসেছে বেলজিয়ান অলাভজনক ভোক্তা সংগঠন টেস্ট-আচাটসের গবেষণায়।বেলজিয়ামে পণ্যের দামে ঊর্ধ্বগতি চলমান। গত বছর মার্চের তুলনায় চলতি বছরের মার্চে মূল্য বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ। টেস্ট আচাটস তিন হাজারের বেশি পণ্য নিয়ে গবেষণা চালিয়েছে। বিষয়বস্তু ছিল আলবার্ট হেইন, কারোফোর, কোলরাইট, কোরা, ডেলহেইজ, আলডি ও লিডল সুপারমার্কেটে বিক্রি হয়, তেমন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। দেখা গেছে, প্রতি দুইজনের পরিবার মাসে গড়ে ৫২১ ইউরো বা ৫৭০ ডলার খরচ করে সুপারমার্কেটের পেছনে। এক বছর আগের তুলনায় ৮৯ ইউরো বেশি বেড়েছে গড় ব্যয়। এমনকি গত ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে ৯ ইউরো। গত মাসে সবজির দাম ছিল সর্বোচ্চ। বিপরীতে উৎপাদন ছিল আশঙ্কাজনকভাবে কম। একদিকে শীত ও অন্যদিকে জ্বালানির দাম ব্যয়বহুল করে তুলেছে সবজি সংরক্ষণ করার পদ্ধতি। ফলে সরবরাহ কমে গেছে ও বেড়েছে পণ্যের দাম। প্রতিবেদনে দেখা যাচ্ছে, সবজির দাম বছরওয়ারি মার্চ মাসে ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইসবার্গ সালাদের দাম বেড়েছে ৫৩ শতাংশ। শসার দাম ৫১ শতাংশ ও পেঁয়াজের দাম ৫০ শতাংশ বেড়েছে। এদিকে রুটির দাম বেড়েছে ২২ শতাংশ এবং মাছ ও ফলমূলের দাম বেড়েছে ১৪ শতাংশ। সূত্র: আরটি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম