ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

নওগাঁয় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৪,  1:15 PM

news image

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলেসহ দু’জন আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামের এনামুল হক (৪৩) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (৩২)। এনামুল হক আনসার ব্যাটেলিয়ান বাহিনীর সদস্য ছিলেন। এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ইসলাম (৫) গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনসার ব্যাটালিয়ন বাহিনীর জেলা কমান্ডার রাফিউদ্দিন জাকারিয়া জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে এনামুল হক ও তার স্ত্রীর মরদেহ দেখতে পান তারা। নিহত দম্পতির পাঁচ বছর বয়সী সন্তান আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিক অবস্থায় পুলিশ সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সকল কার্যক্রম শেষে আনসার বাহিনীর নিয়ম অনুযায়ী তাদের দাফন কাফনের ব্যবস্থা করবে নওগাঁ আনসার বাহিনী। প্রত্যক্ষদর্শী ও নওগাঁ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এনামুল হক ও তার স্ত্রী বৃষ্টি খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ও অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ইউনিটের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত দম্পতির স্বজনরা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম