ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৫,  10:41 AM

news image

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৮)। আহত সাদনান সাকিব (১৭) একই এলাকার শাহাজান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যান। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে পড়ে যান। খবর পেয়ে ফায়ার এন্ড সিভিল ডিভেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেছেন, দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটি ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুনিধির আশরাফের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম