ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  10:59 AM

news image

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় জামিল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহিরচর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ছোট রাতাহিরচর এলাকার উসামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)। হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে তিনজন মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জামিলের মৃত্যু হয়। এ ছাড়া মোটরসাইকেল থাকা আরো দুই আরোহী আহত হন। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান মোহাম্মদ কৌশিক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধারকরেছে। এ ছাড়া আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক এবং সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম