ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ধান ও চালের দাম নির্ধারণ করলো সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৩,  4:24 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৪ লাখ টন সিদ্ধ ও ১ লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। সাধন চন্দ্র মজুমদার বলেন, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এসবের মধ্যে সিদ্ধ চালের দাম কেজিতে ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা আর ধানের দাম ৩০ টাকা কেজি ধরা হয়েছে।  তিনি আরও বলেন, এছাড়া আমদানির আরও সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে আছে। গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২ লাখ টন ধান এবং ৫ লাখ চাল কিনেছিল সরকার। প্রতি কেজি চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল।  একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আলু ও পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে আমাদের দুর্বলতা আছে। তবে সার্বিক মূল্য নিয়ন্ত্রণে সফলতাও রয়েছে।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা মোটেও হাল ছেড়ে দেইনি।  মন্ত্রী বলেন, আলুর ঠিকঠাক সরবরাহে কোল্ড স্টোরেজ মালিকরা সহযোগিতা করছেন না। ব্যবসায়ীদের অতিমুনাফার প্রবণতা বাজার অস্থিতিশীল করতে ভূমিকা রাখছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম