ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৪,  2:31 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। এসময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন। মামলার আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, মামলার বাদীসহ জান্নাত আরা ঝর্ণাসহ ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের পূর্ণ সাক্ষ্যগ্রহণ করার পর আদালত আজ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে মামুনুল বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। এ রায়ের মাধ্যমে দেশের আলেম সমাজ কলঙ্ক মুক্ত হলো। আদালত পুলিশ পরিদর্শক কাইয়ুম খান জানান, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাসহ মামুনুল হককে অবরুদ্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। কিন্তু মামুনুল হক দাবি করে আসছিলেন ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী। আজ আদালতে তা প্রমাণিত হলো। রায়ে মামুনুল হকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। এদিকে রায় ঘোষণার পর মামুনুল হক জানিয়েছেন, শেখ হাসিনাসহ তার সরকারের লোকজন তাকে ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এ রায়ের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থার সচ্ছতা ফিরে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম