ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দ্রুত বিয়ের কারণ জানালেন মিম মানতাসা

#

বিনোদন প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৫,  3:24 PM

news image

তারকা হয়েও মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিম মানতাসা। চার বছর হতে চলেছে তার দাম্পত্য জীবন। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিয়ে ও কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই লাক্স তারকা। মিম জানান, তার বিয়ের সিদ্ধান্ত পুরোপুরি বাবার ইচ্ছাতেই হয়েছিল। অভিনেত্রীল কথায়, ‘আমার বাবা চেয়েছিলেন আমি বিয়ে করি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তাই দ্রুত বিয়ে করেছি।’ বিয়ের পর পড়াশোনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলানো কঠিন হলেও সবসময় পরিবারের সহযোগিতা পেয়েছেন বলে জানান মিম। স্বামীর প্রশংসা করে তিনি বলেন, ‘আসলে মানুষটা (আমার স্বামী) অনেক ভালো। তা না হলে দীর্ঘ ৪ বছর একসঙ্গে থাকা কঠিন হতো। আমি মনে করি, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিই সঠিক ছিল।’ শ্বশুরবাড়ি ও নিজের পরিবার- দুই দিক থেকেই প্রচুর সাপোর্ট পান উল্লেখ করে মিম বলেন, ‘আমার এখন দুইটা পরিবার। সবাই আমাকে সমানভাবে সহযোগিতা করে। কাউকে কম-বেশি ক্রেডিট দেওয়ার উপায় নেই।’ উল্লেখ্য, ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মিম মানতাসা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বাজিকর’, ‘সাদাসিধে প্রেম’, ‘পিতৃছায়া’, ‘সময়ের গল্প’, ‘লায়লা দুপুর’ ইত্যাদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম