ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

দ্বিতীয়বার রংপুর সিটি মেয়র হলেন মোস্তফা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২২,  4:21 PM

news image

দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে ১ লাখ ২৪ হাজার ৪৯২ ভোট বেশি পেয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। ৩৩,৮৮৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান। আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া পেয়েছেন ২২,৩০৬ ভোট। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ।  এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন প্রমুখ। ফলাফল পাওয়ার পর রসিক মেয়র মোস্তফা বলেন, পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই জয়ের বিকল্প ছিল না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম