ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

দৌলতপুরে আকাশে উড়ছে পদ্মার পানি, ভিডিও ভাইরাল

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৫,  3:21 PM

news image

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। এ বিষয়ে জানতে কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা কোনো টর্নেডো নিয়ে তথ্য দিতে পারেননি। বে নদীতে টর্নেডোর ঘটনা ঘটছে বলে তারা নিশ্চিত করেছেন এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে যায়। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, বিকালের দিকে হঠাৎ করে বাতাসের সঙ্গে পাক খেয়ে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাচ্ছে। এতে আমরা ভয় পেয়ে যাই। এমন দৃশ্য স্থানীয়রা মোবাইল দিয়ে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা অনেকের নজরে আসে। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের অপারেটর হারুন আর রশীদ বলেন, ‘আমিও ফেসবুকে ভিডিওটি দেখেছি। তবে আবহাওয়া অফিসে এ ব্যাপারে কোনো তথ্য নেই।’ একইভাবে ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে টর্নেডোর খবর পেয়েছি। ভিডিওতে দৃশটি দেখেছি। এ ছাড়া আর কোনো তথ্য নেই।’ এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘ঘটনা সত্য। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম