ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

দেশ থেকে সমূলে দুর্নীতি বিনাশ করতে হবে, নাহলে অগ্রগতি থেমে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  2:02 PM

news image

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই আমরা সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছি। যতদিন ডেভিলের অস্তিত্ব থাকবে, ততদিনই এই অপারেশন চলবে। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে প্রত্যাশা রাখছি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, দেশ থেকে সমূলে দুর্নীতি বিনাশ করতে হবে, নাহলে অগ্রগতি থেমে যাবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নিদের্শনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছেন। পাশাপাশি নৌপুলিশ বাড়ানোর কথাও তুলেছেন। এছাড়া তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির কথাও বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর বাইরে গাজীপুরের ডিসির পক্ষ থেকে জিএমপিতে জনবল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম