ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

দেশে সারের কোনো সংকট হবে না: শিল্পমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৪,  4:18 PM

news image

সারাদেশের কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোন সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদী পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।  শিল্পমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রী আরও বলেন, সারাদেশেই গ্যাসসহ জ্বালানি সংকট রয়েছে। সেসব বাঁধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। বর্তমানে আমদানী করতে হলেও অচিরেই সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। সার কারখানার ভিআইপি অতিথি সম্মেলন কক্ষে আয়োজিত এমএইচআই, সিসি সেভেনসহ সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম