ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’

দেশে ফিরেছেন সাকিব আল হাসান

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  6:37 PM

news image

ঘরের মাঠে আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় মেয়াদে টাইগার দলের দায়িত্ব নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের পারফরম্যান্স পরখ করছেন। অথচ দলের সঙ্গে এখনও যোগ দেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া বিপিএলে গত ১২ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে পরাজয় বরণ করে সাকিবের ফরচুন বরিশাল। তারপর সেদিন রাতেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়েন তিনি। কিন্তু পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড সিরিজের আগে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে প্রশ্ন ওঠে, সাকিব কবে দেশে ফিরছেন? সে সময় টাইগারদের এই ওপেনার জানান, পারিবারিক ইস্যুর কারণেই নাকি এখনও দেশে ফেরেননি সাকিব। অবশেষে সব গুঞ্জন উঠিয়ে দিয়ে ঢাকায় ফিরেছেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান। সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম