ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে দেশে নিত্য-নতুন রূপে করোনার হানা, মৃত্যু ৫৩ লাখ ছুঁই ছুঁই

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  4:27 PM

news image

বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ কিছুটা কমেছিল। মাঝে তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত দুদিনে করোনার তাণ্ডব খুব বেশি ওঠানামা করেনি। এ সময়ে মৃত্যু সামান্য কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫৩ লাখ মানুষ। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৬৫১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৭১৬ জন।

বাংলাদেশ সময় বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৭০৮ জন। শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮৭ হাজার ৮৯০ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৭৩৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৯৪ হাজার ৪৭৯ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ১২ লাখ ৭৮ হাজার ৭৬৬ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৪ লাখ ২২ হাজার ৪১০ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ১৩ হাজার ৯০৪ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৯৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৯৫২ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৮১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ২৯৮ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৬ লাখ ১০ হাজার ৯৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৯৮৭ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৯৫ হাজার ৫৯৭ জন। মারা গেছেন ২ লাখ ৮৪ হাজার ৮২৩ জন। আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম