ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই কৃষককে

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৫,  6:57 PM

news image

বাংলাদেশি দুই কৃষককে ভারতে ধরে নিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে ওইদিন বিকেলেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে হস্তান্তর করা হয়। ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃঙ্খল জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপভ্যানে ওঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। ভারতে নির্যাতনের শিকার দুই কৃষক হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)। ভারতীয় সীমান্তরক্ষীদের অভিযোগ, বাংলাদেশি দুই নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। এজন্য তাদেরকে আটক করা হয়। পরে রোববার বিকেলে সীমান্তের মেইন পিলার ১৯৮৮ জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে আটক দুই বাংলাদেশিকে হস্তান্তর করেন। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে। এ বিষয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম