ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

দেশে আজ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু

#

স্বাস্থ্য ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১,  10:22 AM

news image

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ (মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে সারাদেশে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এর জন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর বলেন, যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ ৬ মাস পার হয়েছে, পর্যায়ক্রমে তাদের মোবাইল নম্বরে এসএমএস যাবে। এ ছাড়া, যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এসএমএস যাবে। এসএমএস পাওয়া ব্যক্তিরা করোনা টিকার বুস্টার ডোজ দিতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম