ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৪,  4:17 PM

news image

২০২৪ সালের নির্বাচন ছিল উন্নয়নকে বেছে নেওয়ার ও আগুন-সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) নওগাঁর নিজ নির্বাচনী এলাকায় নিয়ামতপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চতুর্থবারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে। খাদ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষকে ভালোবেসেছি, মানুষের ভালোবাসাও পেয়েছি। সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করেন তিনি। মন্ত্রী বলেন,

দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে। জনগণকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির দেশবিরোধী সব অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান। নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন এবং নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বজলুর রশীদ নঈম বক্তৃতা করেন। এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন। পরে খাদ্যমন্ত্রী কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম