ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী এনসিপির বিক্ষোভ কর্মসূচি আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৫,  11:11 AM

news image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির পালন করবে দলটি। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি যথারীতি পালন করা হবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এসব জেলায় পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, মাসব্যাপী পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এনসিপি গোপালগঞ্জে পদযাত্রা আয়োজন করে।

যথাযথভাবে প্রশাসনকে জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে কর্মসূচিতে অংশ নেওয়া হলেও আওয়ামী লীগ ও ‘মুজিববাদী’ সমর্থকেরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে এনসিপি দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগের বাইরেও অন্য রাজনৈতিক দল সেখানে কর্মসূচি পালন করতে পারে। হামলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সমাবেশের আগে ও পরে একাধিকবার আমাদের ওপর হামলা হয়েছে। এতে প্রমাণিত, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনী যেভাবে সহযোগিতা করেছে, সে জন্য আমরা কৃতজ্ঞ। গোপালগঞ্জে হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি। ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার সন্ধ্যায় খুলনায় পৌঁছান।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম