ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

দেশজুড়ে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২২,  12:01 PM

news image

১০ দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বরিশালে রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। এছাড়াও বাগেরহাটের মোংলাসহ সারাদেশের নৌবন্দরগুলোতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বেতন/মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছেন সারাদেশের দুই লক্ষাধিক নৌযান শ্রমিক। এর ফলে রোববার সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। তবে বন্দরের নিজস্ব জেটি ও ইয়ার্ডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, দাবি আদায়ে পশুর নদীতে থাকা শত শত নৌযানের কয়েক হাজার শ্রমিক কাজ ফেলে অলস বসে কর্মবিরতি পালন রছেন। স্থানীয় নৌযান শ্রমিকরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ কর্মবিরতি অব্যাহত থাকবে। ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিকদের। পাশাপাশি দিতে হবে, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ অন্যান্য সুযোগ সুবিধা। এই দাবি আদায় না হলে, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম